নিজস্ব প্রতিবেদক | ১২:২১ এএম, ২০২৩-১১-১৫
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী আঞ্চলিক স্বসস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান-এর কাছে এ স্মারকলিপি দিয়েছে রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
পার্বত্য অঞ্চলে হত্যা, গুম, চাঁদাবাজী, ডাকাতি ও অপহরণ বন্ধ করার লক্ষ্যে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতা আনার দাবি জানিয়ে সড়কে ও জলপথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্মারকলিপিতে ৭দফা দাবি জানানো হয়।
এছাড়াও আসামবস্তি হতে কাপ্তাই সড়কটি পর্যটন এলাকা হওয়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, রাঙ্গামাটি সদর মানিকছড়ি হতে মহালছড়ি সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, জেলার সকল নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত, সদর উপজেলাধীন “দেপ্পোছড়ি” সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত বিধায় উক্ত “দেপ্পোছড়ি” নামক স্থানে স্থায়ীভাবে নিরাপত্তা বাহিনীর (সেনাবাহিনীর) ক্যাম্প স্থাপন করার জোড় দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এসময় চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমন, রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী সাব্বির আহমদ ওসমানী, সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার হোসেন চৌধুরী, ট্রাক মালিক সমিতিরি যুগ্ন-সম্পাদক রণজিৎ বড়ুয়া, মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলী আকবর আবু, ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ হাসান, সদস্য মোঃ দিাদরুল আলম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা জানান, সারাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সহিত পার্বত্য অঞ্চলের উন্নয়নকে জনসাধারণের নিকট পৌছে দেওয়ার লক্ষ্যে এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে জরুরী ভিত্তিতে যৌথ বাহিনীর মাধ্যমে চিরনী অভিযানের আদেশ দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য অত্র আবেদন সহকারে স্মারকলিপি প্রদান করছি ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited